আমাদের গল্প

    ৮–১৬ বছর বয়সীদের জন্য · সম্পূর্ণ ফ্রি

    কিশোর কোডারের গল্প

    ৯ বছরের একটা কিশোরী অনায়াসে ফোন আনলক করে ফেলে, গেমের কঠিন লেভেল পার করে, আর বড়দের চেয়েও দারুণভাবে AI ব্যবহার করে। কিন্তু তাকে যখন ওই একই গেমটা নিজে বানাতে বলা হয়, সে আর ভেবে পায় না কোথা থেকে শুরু করবে।

    এটা কিন্তু ওর কোনো খামতি নয়, আর ওর শিক্ষকেরও কোনো দুর্বলতা নয়। ও যথেষ্ট স্মার্ট, কৌতূহলী এবং প্রযুক্তির সাথে পুরোপুরি কমফোর্টেবল। সমস্যাটা প্রতিভার নয় — আসল কথা হলো, স্ক্রিনের পেছনের ম্যাজিকটা আসলে কীভাবে কাজ করে, তা কেউ কখনো ওকে হাত ধরে দেখায়নি।

    আমাদের চারপাশের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই, অথচ এই খটকাটা নিয়ে কেউ কখনো কথাই বলে না।

    আসল গ্যাপটা যেখানে

    ও অলরেডি যা যা পারে

    • নিজে নিজে ফোন আনলক করা
    • মিনিটের মধ্যে গেমের লেভেল শেষ করা
    • বড়দের চেয়েও চমৎকারভাবে AI ব্যবহার করা

    পার্থক্যটা মেধার নয়। গ্যাপটা হলো সেই সেতুর, যা কেউ কখনো তৈরিই করে দেয়নি।

    আমরা ওকে যা আনলক করতে সাহায্য করি

    • ওই একই গেম নিজে নিজে বানিয়ে ফেলা
    • পেছনের কোডটা নিজে লেখা
    • স্ক্রিনটা কেন এবং কীভাবে সাড়া দিচ্ছে তা বোঝা

    টার্নিং পয়েন্ট

    বেশিরভাগ স্টুডেন্ট মুখ থুবড়ে পড়ে প্রতিভার অভাবে নয় — বরং কেউ তাদের নিজে থেকে ভাবতে শেখায়নি বলে।

    এই একটা লাইন আমার শেখানোর পুরো ফিলোসফি বদলে দিয়েছে। মেধা তো একটা কিশোর-কিশোরী জন্মসূত্রেই নিয়ে আসে। কিন্তু সেই মেধাকে কাজে লাগিয়ে কীভাবে ভাবতে হয় — সেটাই শেখানো আমাদের মূল দায়িত্ব।

    আমরা কেন আছি

    প্রযুক্তি শুধু ব্যবহার করা আর নিজে তৈরি করার তফাত

    আজকের জেনারেশন প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ফোন, ইন্টারনেট আর AI নিয়ে পড়ে থাকে। আসল প্রশ্ন এটা নয় যে তাদের স্ক্রিনটাইম কমানো উচিত কি না; আসল প্রশ্ন হলো তারা কি এই টেকনোলজি দিয়ে নতুন কিছু সৃষ্টি করছে, নাকি এর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে অলস হয়ে পড়ছে?

    আমরা চাই না কিশোর-কিশোরীরা শুধু প্রযুক্তির উপভোক্তা হোক — আমরা চাই তারা প্রযুক্তির নির্মাতা হয়ে উঠুক!

    আমাদের মিশন

    বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টকে কোড লেখার আগে লজিক্যালি চিন্তা করতে শেখানো, যাতে সঠিক গাইডলাইন বা ফিন্যান্সিয়াল সাপোর্টের অভাবে কোনো কিশোর-কিশোরী পিছিয়ে না পড়ে।

    আমাদের ভিশন

    এমন এক কনফিডেন্ট প্রজন্ম তৈরি করা, যারা যেকোনো জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে একদম গোড়া থেকে তার স্মার্ট সমাধান বের করতে পারবে।

    টাইপ করার আগে ভাবো

    আমরা কীবোর্ডে হাত দেওয়ার আগে লজিক আর কম্পিউটেশনাল থিংকিং শেখাই। একটা ছেলে বা মেয়ে যখন লজিকটা ধরে ফেলে, তখন কোড লেখাটা ডালভাত হয়ে যায়।

    ইউজার নয়, মেকার হও

    আমরা কখনোই জটিল কোড মুখস্থ করার চাপ দিই না। মজার মজার রিয়েল-লাইফ চ্যালেঞ্জ দিয়ে আমরা ওদের ব্রেনস্টর্মিং করাই, যাতে ওরা নিজেরাই নতুন কিছু বানিয়ে ফেলতে পারে।

    সবার জন্য ১০০% ফ্রি

    আমাদের প্রতিটি লেসন, প্লেগ্রাউন্ড, ই-বুক আর মেন্টরশিপ সেশন আজীবন ফ্রি। টাকার অভাব যেন কোনো কিশোর-কিশোরীর স্বপ্ন পূরণের পথে দেয়াল হয়ে না দাঁড়ায়।

    নেপথ্যের গল্প

    আমার কাছে Technology আর Humanity আলাদা কিছু নয়। ভালো কিছু তৈরি করতে যেমন Technical Knowledge দরকার, তেমনি দরকার মানুষের কথা বোঝা এবং তাদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।

    ০১ · পর্যবেক্ষণ

    আমি যেভাবে শেখাতে শিখেছি

    এই বিষয়গুলো আমি কোনো Textbook পড়ে শিখিনি। শিখেছি গত ৭ বছর ধরে Student-দের সঙ্গে কাজ করতে গিয়ে। অনেক মেধাবী Student-কে দেখেছি, যারা Coding শিখতে গিয়ে Syntax আর নিয়মের মধ্যে আটকে যায়। অথচ তাদের একটু সহজভাবে বুঝিয়ে দেওয়া হলে তারাই নিজেরাই Problem Solve করতে পারে। তখনই বুঝেছি, শেখানোর আসল কাজ শুধু Information দেওয়া নয়, বরং একজন Student-কে বিষয়টা বুঝতে সাহায্য করা। এই উপলব্ধিই Education আর Technology নিয়ে আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।

    ০২ · মূল কারণ

    QA প্র্যাকটিস থেকে লার্নিং

    একজন QA Specialist হিসেবে আমার কাজ ছিল কোনো System, Logic বা Process-এ কোথায় সমস্যা হচ্ছে, সেটা খুঁজে বের করা। কাজ করতে গিয়ে বুঝেছি, একইভাবে Education-এর ক্ষেত্রেও সমস্যাগুলো খুঁজে বের করা জরুরি। বেশিরভাগ সময় Learning System পিছিয়ে পড়ে ভালো Content-এর অভাবে নয়, বরং শেখানোর পদ্ধতির কিছু ছোট ছোট সমস্যার কারণে। কখনো শেখানোর গতি Student-এর সঙ্গে মেলে না, কখনো সে বুঝতেই পারে না কেন বিষয়টা শিখছে। আবার অনেক সময় কোনো জায়গায় আটকে গেলে পাশে দাঁড়িয়ে Guide করার মতো কাউকে পায় না। আমার কাছে এই জায়গাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন Student যেন শেখার মাঝপথে আগ্রহ হারিয়ে না ফেলে, সেটা নিশ্চিত করাও ভালো Learning Experience-এর অংশ।

    ০৩ · সমাধান

    আমি আসলে যা করি

    Lead Academic Counselor হিসেবে এখন পর্যন্ত ১২০টিরও বেশি One-to-One Live Session পরিচালনা করেছি, যেখানে ৯৮% Student-এর কাছ থেকে Positive Feedback পেয়েছি। আমি কখনো Student-দের তৈরি করা উত্তর ধরিয়ে দিই না। বরং বোঝার চেষ্টা করি, তারা ঠিক কোথায় আটকে যাচ্ছে, কেন বুঝতে পারছে না এবং শেখার পথে কোন বিষয়গুলো তাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে। কারণ আমার কাছে কাউন্সেলিং মানে শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, বরং একজন Student-কে নিজের সমস্যাটা বুঝে তার সমাধান খুঁজে নিতে সাহায্য করা। কেউ যেন একটু দিকনির্দেশনার অভাবে শেখার আগ্রহ হারিয়ে না ফেলে, সেটাই নিশ্চিত করতে চাই। আর সত্যি বলতে, আমার কাজের সবচেয়ে ভালো লাগার জায়গাটাও এটাই।

    next

    আমার নেক্সট গোল

    AI/ML এবং Cybersecurity নিয়ে আরও গভীরভাবে কাজ করার আগ্রহ রয়েছে। বিশেষ করে এমন Intelligent System তৈরি করতে চাই, যা Student-দের শেখার প্রয়োজন বুঝে সময়মতো সঠিক Support দিতে পারবে। আমার লক্ষ্য, AI-এর সাহায্যে Student Support-কে আরও Smart ও Proactive করে তোলা, তবে এর পুরো প্রক্রিয়ায় Human Touch যেন কখনো হারিয়ে না যায়।

    assertlogic > coding✓ PASS

    যে ভিত্তির ওপর আমাদের প্রতিটি লেসন তৈরি

    কোডিংয়ের চেয়ে লজিক আগে

    Kishor Coder শুরু করেছি একটি বিশ্বাস নিয়ে—Coding শেখার প্রথম ধাপ Code লেখা নয়, বরং সঠিকভাবে চিন্তা করতে শেখা। একজন Student যেন কোনো Problem দেখেই ঘাবড়ে না যায়। বরং সেটিকে ছোট ছোট ভাগে সাজিয়ে, প্রতিটি ধাপ বুঝে এবং যুক্তি দিয়ে নিজের মতো করে Solution খুঁজে নিতে পারে। আমার বিশ্বাস, এই অভ্যাস শুধু একজন ভালো Programmer তৈরি করে না; বরং জীবনের যেকোনো পরিস্থিতিতে নিজের সিদ্ধান্ত নিতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমস্যা মোকাবিলা করতে শেখায়। কারণ Coding-এর বাইরেও Logical Thinking আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে।

    আমার সাথে কোলাবোরেট করতে পারেন যদি আপনি কাজ করেন:

    • এমন EdTech Platform নিয়ে কাজ করতে, যেখানে Student-দের শেখার আগ্রহ ধরে রাখা এবং শেখার মান উন্নত করাকে গুরুত্ব দেওয়া হয়।এমন EdTech Platform নিয়ে কাজ করতে, যেখানে Student-দের শেখার আগ্রহ ধরে রাখা এবং শেখার মান উন্নত করাকে গুরুত্ব দেওয়া হয়।
    • ছোটদের জন্য মজার ও Interactive Learning এবং Logical Thinking-এর Program তৈরি করতে।
    • এমন Mentorship System গড়ে তুলতে, যেখানে শুধু Syllabus শেষ করাই নয়, বরং একজন Student কীভাবে চিন্তা করে, কোথায় সমস্যায় পড়ে এবং কীভাবে শেখে, সেটাও গুরুত্ব পায়।
    • এমন QA-minded Product Team-এর সঙ্গে কাজ করতে, যারা শুধু Product তৈরি করেই থেমে থাকে না, বরং সেটি যেন ভালোভাবে কাজ করে এবং মানুষের সত্যিকারের কাজে আসে, সেটাও নিশ্চিত করতে চায়।

    আমরা যেভাবে শেখাই

    আগে লজিক, তারপর কোড

    Kishor Coder আর দশটা সাধারণ Computer Class-এর মতো নয়। এটি এমন একটি Learning Club, যেখানে Coding শেখার পাশাপাশি Logic ও Problem Solving-এর দক্ষতা তৈরি করা হয়। এখানে প্রতিটি Student একটি নির্দিষ্ট Learning Path অনুসরণ করে ধাপে ধাপে সামনে এগিয়ে যায়।

    1. শুরু হোক ব্লক প্লেগ্রাউন্ড দিয়ে

      কিশোর-কিশোরীরা রঙিন ভিজ্যুয়াল ব্লক জোড়া লাগিয়ে একদম খেলার ছলে গেম আর অ্যানিমেশন বানিয়ে ফেলে। টাইপ করার কোনো ঝামেলাই নেই, তাই ভুল হওয়ারও ভয় নেই — শুধু ক্রিয়েটিভ চিন্তা।

    2. লজিক ঝালাই করা

      সিকোয়েন্সিং, কন্ডিশন, লুপ আর ডিবাগিংকে পাজল হিসেবে প্র্যাকটিস করানো হয়, যতক্ষণ না এই কনসেপ্টগুলো ওদের মজ্জাগত হয়ে যায়।

    3. রিয়েল কোডিংয়ে এন্ট্রি

      ওরা যখন মেন্টালি রেডি, তখন সরাসরি ব্রাউজারেই আসল কোড এডিটরে প্রবেশ করে। সাথে থাকে গাইড করার জন্য স্মার্ট হিন্টস আর রিয়েল-টাইম ফিডব্যাক।

    4. নিজে কিছু সৃষ্টি করা

      আমাদের শেষ গন্তব্য সবসময় একটা আস্ত প্রজেক্ট — একটা গেম, একটা লাইভ ওয়েবসাইট বা অ্যাপ — যা ও বুক ফুলিয়ে সবাইকে দেখাতে পারবে।

    first_project.py

    # কোড লেখার আগে লজিক

    if score > goal:

    print("লেভেল আপ!")

    else:

    print("আবার চেষ্টা করো")

    ✓ কন্ডিশন চেক করা হয়েছে — কোনো অনুমান নয়

    কেউ কখনো একা আটকে থাকবে না

    কিশোর কোডারের Mentor-রা সবাই বাস্তব কাজের অভিজ্ঞতাসম্পন্ন Developer। তাঁরা নিজেদের সময় দিয়ে Volunteer হিসেবে Student-দের Project-এর Code ও Logic Review করেন এবং Live Session-এর মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আমাদের Career Compass Feature-এর মাধ্যমে Student-রা সম্পূর্ণ বিনামূল্যে One-to-One Mentorship Session বুক করতে পারে। এই Session-গুলোতে Subject Choice, নিজের Project এবং Future Career নিয়ে Mentor-এর সঙ্গে খোলামেলা আলোচনা করার সুযোগ থাকে।

    ক্যারিয়ার কম্পাস সেশন বুক করো

    শিক্ষার্থীরা এখানে যা যা করতে পারে

    তুমি কোথা থেকে জার্নিটা শুরু করতে চাও?

    শেখার জন্য অপেক্ষা করতে হবে না! আমাদের প্রতিটি Feature এখনই Live এবং সবার জন্য উন্মুক্ত। কোনো Sign-up নেই, Credit Card লাগবে না, কোনো বাড়তি ঝামেলাও নেই। Coding-এ নতুন? তাহলে তোমার প্রথম গন্তব্য হোক Logic Path। কারণ আমাদের পুরো Learning Journey সাজানো হয়েছে এই ধাপ থেকেই শুরু করে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার জন্য।

    এখান থেকে শুরু করো

    লজিক পাথ

    সিকোয়েন্সিং, কন্ডিশন, লুপ, ডিবাগিং আর ফাংশনের ধাপে ধাপে অ্যাডভেঞ্চার — প্রতিটি প্রোগ্রামের পেছনের ভাবনা।

    লজিক পাথ দিয়ে শুরু করো

    ব্লক প্লেগ্রাউন্ড

    রঙিন ব্লকগুলো টেনে এনে জোড়া দিয়ে গেম আর অ্যানিমেশন বানাও। কিছু ইনস্টল করতে হয় না, কিছু টাইপও করতে হয় না।

    কোড প্লেগ্রাউন্ড

    ব্রাউজারেই একটি সত্যিকারের কোড এডিটর। প্রোগ্রাম লিখো, চালাও, ফলাফল দেখো আর ভুল থেকে শেখো।

    কেসি লজিক স্টুডিও

    লজিক ব্লকগুলো জোড়া দিয়ে দেখো সেগুলো কীভাবে কাজ করা কোডে পরিণত হয় — প্রোগ্রাম বোঝা আর লেখার মাঝের সেতু।

    আইসিটি ই-বুক লাইব্রেরি

    স্কুলের আইসিটি সিলেবাস অধ্যায়ে অধ্যায়ে সাজানো, যাতে ক্লাসের পড়া আর প্র্যাকটিস কোডিং একসঙ্গে চলে।

    ক্যারিয়ার কম্পাস

    তোমার বিষয়, তোমার প্রজেক্ট আর এরপর কী পড়বে — এসব নিয়ে একজন মেন্টরের সঙ্গে বিনামূল্যে এক-এক করে সেশন।

    তাছাড়া প্রতিটি পেজেই আছে কিকো — একটি AI বন্ধু, যে কনসেপ্ট বুঝিয়ে দেয়, তোমার লজিক যাচাই করে, আর তোমার প্রশ্নে কখনো ক্লান্ত হয় না।

    অভিভাবকদের জন্য একটি কথা

    কিশোর কোডার স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য তৈরি। ১২ বছরের কম বয়সী কিশোরদের অ্যাকাউন্টের জন্য অভিভাবকের সম্মতি প্রয়োজন, কমিউনিটি স্পেস ও লাইভ সেশন মডারেট করা হয়, আর আমরা নাবালকদের কাছ থেকে যতটা সম্ভব কম ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি।

    অভিভাবক গাইড পড়ুন